বিক্রয়-পরবর্তী সাপোর্ট

সমস্যার কথা ফর্মে লিখুন — একটি ইনকোয়ারি আইডি পাবেন। তারপর WhatsApp-এ সমস্যার ছবি বা ভিডিও পাঠালে আমাদের টেকনিক্যাল টিম দ্রুত বুঝতে পারবে।

সাপোর্টের অনুরোধ পাঠান

ওয়ারেন্টি বা মেরামতের দাবি যেভাবে করবেন

সিদ্ধান্ত হয় কোম্পানির লিখিত ওয়ারেন্টি নীতি অনুযায়ী। নিচের ধাপগুলো মানলে কাজ দ্রুত হয়।

  1. সাপোর্ট ফর্ম পাঠান

    মডেল, সমস্যা আর ইনভয়েস/কেনার তারিখ লিখুন — ইনকোয়ারি আইডি পাবেন।

  2. ছবি বা ভিডিও দিন

    WhatsApp-এ সমস্যা, সিরিয়াল নম্বর আর চার্জারের ছবি পাঠান।

  3. টেকনিক্যাল পরীক্ষা

    প্রয়োজনে আমাদের টিম পণ্যটি পরীক্ষা করে কারণ নির্ণয় করে।

  4. সমাধান

    লিখিত শর্ত অনুযায়ী মেরামত, বদল বা অন্য সমাধান — সিদ্ধান্ত আপনাকে জানানো হয়।

নিজে ব্যাটারি খোলা, তার বদলানো, অননুমোদিত মেরামত, BMS বা GPS-এ হাত দেওয়া, পানি বা আগুনে ক্ষতি — এসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নাও হতে পারে।

সাধারণ সমস্যা — আগে নিজে যা দেখে নিতে পারেন

এগুলো শুধু নিরাপদ, বাইরে থেকে দেখার মতো পরীক্ষা। কোনো অবস্থাতেই ব্যাটারি খুলবেন না।

ব্যাটারি একদম চালু হচ্ছে না

চার্জার ও প্লাগ ঠিকমতো লাগানো আছে কিনা, সকেটে বিদ্যুৎ আছে কিনা দেখুন। লিথিয়াম ব্যাটারির সুরক্ষা ব্যবস্থা (BMS) চার্জ খুব কমে গেলে নিজে থেকে আউটপুট বন্ধ করে দিতে পারে — মানানসই চার্জারে কিছুক্ষণ চার্জ দিয়ে দেখুন। তারপরও না হলে সাপোর্টে জানান।

চার্জ হচ্ছে না বা খুব ধীরে হচ্ছে

চার্জারটা কি এই ব্যাটারির সাথে দেওয়া বা অনুমোদিত লিথিয়াম চার্জার? লেড-অ্যাসিডের চার্জার ব্যবহার করবেন না। চার্জারের বাতি ও তার দেখুন; খুব গরম জায়গায় চার্জ দিলে সুরক্ষার জন্য চার্জ থেমে যেতে পারে।

আগের চেয়ে কম পথ যাচ্ছে

টায়ারের হাওয়া, বাড়তি ওজন, ব্রেক আটকে থাকা বা মোটর-কন্ট্রোলারের সমস্যাও এর কারণ হতে পারে। পুরো চার্জের পর কত কিমি যাচ্ছে লিখে রাখুন এবং সাপোর্টে জানান — আমরা পরীক্ষা করে দেখব।

ব্যাটারি অস্বাভাবিক গরম হচ্ছে, ফুলে গেছে বা গন্ধ আসছে

সঙ্গে সঙ্গে ব্যবহার ও চার্জ বন্ধ করুন, খোলা ও নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন, আর এখনই সাপোর্টে ফোন করুন। নিজে খুলবেন না।

GPS বা অ্যাপে তথ্য দেখাচ্ছে না

ফোনের ইন্টারনেট ও অ্যাপ লগইন দেখুন। সমস্যা থাকলে ব্যাটারির সিরিয়াল নম্বরসহ সাপোর্টে জানান — BMS বা GPS-এ নিজে হাত দেবেন না।

ব্যাটারি ভালো রাখার নিয়ম

মানানসই চার্জার

শুধু এই ব্যাটারির জন্য দেওয়া বা অনুমোদিত লিথিয়াম চার্জার ব্যবহার করুন।

শর্ট-সার্কিট নয়

+ আর − প্রান্ত কখনো সরাসরি যুক্ত করবেন না; তার ঢিলা হলে মেকানিক দিয়ে ঠিক করান।

গরম ও আগুন থেকে দূরে

রোদে বা গরম জায়গায় চার্জ দেবেন না; ঠান্ডা, শুকনো ও বাতাস চলাচলের জায়গায় রাখুন।

পানি থেকে দূরে

জমে থাকা পানি বা ভেজা জায়গায় রাখবেন না; ধোয়ার সময় সাবধান থাকুন।

খুলবেন না

ব্যাটারি, BMS বা GPS নিজে খুলবেন বা বদলাবেন না — সাপোর্টে যোগাযোগ করুন।

অনেকদিন রাখলে

দীর্ঘদিন ব্যবহার না করলেও মাঝে মাঝে চার্জ দিয়ে রাখুন।

সাপোর্ট নেওয়ার আগে হাতের কাছে রাখুন

  • পণ্যের মডেল ও সিরিয়াল নম্বর (ব্যাটারির গায়ে লেখা)
  • ইনভয়েস বা চালান নম্বর, অথবা কেনার তারিখ
  • সমস্যাটা কখন থেকে, কী অবস্থায় হচ্ছে
  • চার্জার, কন্ট্রোলার বা আইপিএসের মডেল (জানা থাকলে)
  • ফোন +880 1710-502834
  • WhatsApp +880 1335-175502
  • ইমেইল info@glanbd.com
  • অফিস H-2/C শাওন টাওয়ার, ৭ম তলা (C1), পুরানা পল্টন, ঢাকা-১০০০ Google Maps-এ খুঁজুন
  • অফিস সময় শনিবার–বৃহস্পতিবার, সকাল ৯টা–বিকেল ৫টা (শুক্রবার বন্ধ) অফিস সময়ের বাইরে পাঠানো বার্তার উত্তর পরের কর্মদিবসে দেওয়া হয়।

সাপোর্টের অনুরোধ

পাঠানোর পর WhatsApp বাটন আসবে — সেখানে ছবি বা ভিডিও দিন।

যেমন 01710-502834 (বাংলা বা ইংরেজি সংখ্যা চলবে)

আপনার তথ্য শুধু আপনার সাথে যোগাযোগের জন্য ব্যবহার করা হবে। প্রাইভেসি নীতি