রুফটপ সোলার
দিনের বিদ্যুৎ খরচ কমান ছাদের সোলারে
কারখানা, গুদাম, অফিস বা দোকান — দিনে যেখানে বিদ্যুৎ বেশি লাগে, সেখানে সোলারের উৎপাদন আর ব্যবহারের সময় মিলে যায়। আগে হিসাব করে দেখুন, তারপর বিনামূল্যে অ্যাসেসমেন্ট নিন।
কাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক
বেশি বিদ্যুৎ খরচ + দিনে বেশি লোড + বড় খোলা ছাদ — এই তিনটি মিললে সোলারের হিসাব সবচেয়ে ভালো দাঁড়ায়।
কারখানা ও শিল্প
গার্মেন্টস, টেক্সটাইল, ম্যানুফ্যাকচারিং, ফুড প্রসেসিং, কোল্ড স্টোরেজ, বড় গুদাম।
বিস্তারিত →বাণিজ্যিক ভবন
অফিস ভবন, শপিং কমপ্লেক্স, হোটেল, ডিস্ট্রিবিউশন সেন্টার।
বিস্তারিত →প্রতিষ্ঠান
স্কুল, কলেজ, হাসপাতাল, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠান।
অ্যাসেসমেন্ট নিন →বাসা
বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবন — ব্যাকআপ চাইলে হাইব্রিড।
বিস্তারিত →রুফটপ সোলার কীভাবে কাজ করে
প্যানেল দিনের আলোয় DC বিদ্যুৎ বানায়, ইনভার্টার তা AC করে ভবনে পাঠায়। হাইব্রিডে বাড়তি বিদ্যুৎ ব্যাটারিতে জমে; অন-গ্রিডে অতিরিক্তটুকু নেট মিটার দিয়ে গ্রিডে যায়।
সমাধানের ধরন
চূড়ান্ত সাইজ ও খরচ ঠিক হয় অ্যাসেসমেন্ট আর সাইট সার্ভের পর। নিচের ধরনগুলো শুরু করার একটা ধারণা দেয়।
5 kWp অন-গ্রিড
ছোট অফিস, দোকান, SME বা উপযুক্ত বাসার জন্য। দিনের বিদ্যুৎ সোলার থেকে, বাকিটা গ্রিড থেকে।
এটা নিয়ে কথা বলুন →5 kWp হাইব্রিড
সোলার + ব্যাটারি + গ্রিড। যাঁদের ব্যাকআপ ও বিদ্যুৎ ব্যবস্থাপনা দুটোই দরকার।
এটা নিয়ে কথা বলুন →20 kWp+ কাস্টম
বড় কারখানা, গুদাম ও শিল্প প্রতিষ্ঠানের জন্য সাইট সার্ভে ও বিদ্যুৎ ব্যবহারের বিশ্লেষণের ভিত্তিতে ডিজাইন।
এটা নিয়ে কথা বলুন →একটি সোলার প্রকল্প সাধারণত যেভাবে এগোয়
আমাদের সাথে শুরুটা হয় বিনামূল্যে প্রাথমিক অ্যাসেসমেন্ট দিয়ে। পরের ধাপগুলো আপনার সাইট ও প্রয়োজন দেখে আলোচনা করে ঠিক হয়।
-
বিদ্যুৎ ব্যবহার বোঝা
বিল, অনুমোদিত লোড ও দিনের ব্যবহার দেখা।
-
সাইট দেখা
ছাদের জায়গা, অবস্থা, ছায়া ও বৈদ্যুতিক ব্যবস্থা যাচাই।
-
ডিজাইন ও কোটেশন
উপযুক্ত সিস্টেম, যন্ত্রাংশ ও লিখিত কোটেশন।
-
স্থাপন, নেট মিটারিং ও রক্ষণাবেক্ষণ
স্থাপন, প্রযোজ্য হলে নেট মিটারিং আবেদন, পরে মনিটরিং ও রক্ষণাবেক্ষণ।
নেট মিটারিং সংক্ষেপে
-
দিনে
সোলারের বিদ্যুৎ আগে আপনার যন্ত্রে খরচ হয়। বেশি হলে বাড়তিটুকু মিটার দিয়ে গ্রিডে যায় (রপ্তানি)।
-
সন্ধ্যা ও রাতে
সোলার বন্ধ থাকে, তাই প্রয়োজনীয় বিদ্যুৎ গ্রিড থেকে আসে (আমদানি)। হাইব্রিড হলে আগে ব্যাটারি থেকে।
-
মাস শেষে
মিটার দুই দিকের হিসাব রাখে। বিলে আমদানি থেকে রপ্তানি সমন্বয় হয় — নির্দেশিকার দর ও শর্ত অনুযায়ী।
- বিদ্যুৎ বিভাগের ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রামের আওতায় নেট মিটারিং নির্দেশিকা ২০২৫ প্রকাশিত হয়েছে।
- LT, MT, HT ও EHT ভোল্টেজের নির্দিষ্ট গ্রাহক শ্রেণি শর্তসাপেক্ষে অংশ নিতে পারে।
- আবেদন অনলাইনে; এরপর সাইট পরিদর্শন ও অনুমোদন।
- অনুমোদিত মান অনুযায়ী প্যানেল ও ইনভার্টার লাগে।
দর ও শর্ত সময়ে সময়ে বদলাতে পারে। সিদ্ধান্তের আগে বিদ্যুৎ বিভাগের সর্বশেষ নির্দেশিকা দেখে নিন — অ্যাসেসমেন্টের সময় আমরা এ বিষয়ে সাহায্য করি।
বৃহত্তর ঢাকার শিল্প এলাকা
- গাজীপুর
- টঙ্গী
- কোনাবাড়ী
- শ্রীপুর
- সাভার
- আশুলিয়া
- ফতুল্লা
- সিদ্ধিরগঞ্জ
- কাঁচপুর
- রূপগঞ্জ
- তেজগাঁও
- কেরানীগঞ্জ
- উত্তরা
বিনামূল্যে সোলার অ্যাসেসমেন্ট
আপনার জন্য সোলার উপযুক্ত কিনা, জেনে নিন
কয়েকটি তথ্য দিন — আমাদের টিম প্রাথমিক মূল্যায়ন করে পরের ধাপ (সাইট সার্ভে ও কোটেশন) নিয়ে যোগাযোগ করবে। বিদ্যুৎ বিলের ছবি থাকলে পরে WhatsApp-এ পাঠাতে পারবেন।
বিনামূল্যে সোলার অ্যাসেসমেন্ট
আপনার ইনকোয়ারি জমা হয়েছে
ইনকোয়ারি আইডি:
এই নম্বর থেকে একই বিষয়ে একটু আগেই ইনকোয়ারি জমা হয়েছে, তাই নতুন করে জমা করা হয়নি।
আইডিটা লিখে রাখুন — যোগাযোগের সময় এটা বললে দ্রুত সাহায্য করা যাবে।
এরপর যা হবে
WhatsApp-এ পাঠানসোলার নিয়ে সাধারণ প্রশ্ন
নেট মিটারিং কী?
নিজের ছাদের সোলারে উৎপাদিত বিদ্যুৎ আগে নিজে ব্যবহার করা, আর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া — যার হিসাব বিদ্যুৎ বিলে সমন্বয় হয়। বিদ্যুৎ বিভাগের নেট মিটারিং নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট গ্রাহক শ্রেণি অনলাইনে আবেদন, সাইট পরিদর্শন ও অনুমোদনের মাধ্যমে এতে যুক্ত হতে পারে। দর ও শর্ত সময়ে সময়ে বদলাতে পারে।
সোলারে খরচ কত?
সিস্টেমের সাইজ, ধরন (অন-গ্রিড না হাইব্রিড), ব্যাটারি, ছাদের অবস্থা ও যন্ত্রাংশের ওপর খরচ নির্ভর করে। অ্যাসেসমেন্ট ও সাইট দেখার পর লিখিত কোটেশন দেওয়া হয়।
কতটুকু ছাদ লাগবে?
পরিকল্পনার জন্য আমরা প্রতি kWp-এ মোটামুটি ১০০ বর্গফুট খোলা জায়গা ধরি (প্যানেলের মাঝে চলাচলের জায়গাসহ)। ছায়া, ছাদের গঠন ও দিক দেখে সাইট সার্ভেতে চূড়ান্ত হয়।
লোডশেডিংয়ে কি সোলার চলবে?
অন-গ্রিড সিস্টেম নিরাপত্তার কারণে গ্রিড বন্ধ হলে বন্ধ থাকে। লোডশেডিংয়েও চালু রাখতে চাইলে ব্যাটারিসহ হাইব্রিড সিস্টেম লাগবে।
বাসার জন্যও কি অ্যাসেসমেন্ট নেওয়া যাবে?
হ্যাঁ। আমাদের মূল মনোযোগ কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে, তবে বাসার জন্যও অনুরোধ পাঠাতে পারেন।
